
The Truth of Bengal: বাঙাল ঘটির লড়াই চিরন্তন। রান্নার ধরনের ও বিস্তর ফারাক। কিন্তু বাঙাল বাড়ির রান্না বেশি সুস্বাদু নাকি ঘটি পরিবারের তা নিয়ে তর্ক চলতেই পারে। আজ বরং তর্ক ছেড়ে ঘটির জন্য রইল বাঙ্গাল বাড়ির অসাধারণ এক খাসির ভুনা। শেখাবেন বিশিষ্ট শেফ রঙ্গন নিয়োগী।
উপকরণ
খাসির মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি – ১ কাপ
দারচিনি – ৩ টি
এলাচ- ৪ টি
লবঙ্গ- ৫ টি
তেজপাতা – ৩ টি
কাঁচালঙ্কা – ৩ টি
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো- ১১/২ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১/৪ চা চামচ
নুন স্বাদ মতন
গরম জল প্রয়োজন মতন
সরষের তেল ৪ টেবিল চামচ
প্রণালী
কড়াইয়ে তেল গরম করে আস্ত গরম মশলা, তেজ পাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।
পেঁয়াজ নরম হয়ে গেলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিতে হবে এবং ভালো করে সাঁতলাতে হবে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং পরিমাণ মতন নুন দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মশলা বেশ কিছু সময় দিয়ে কষতে হবে। জল শুকিয়ে মশলার উপর তেল ভেসে উঠলে মাংস দিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। মাংস থেকে জল বের হবে এবং ঐ জলে মাংস সেদ্ধ হতে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে আঁচ বাড়িয়ে ঢাকনা সরিয়ে অল্প করে জল দিতে হবে। জল শুকিয়ে এলে ও মশলার উপর তেল ভেসে উঠলে আঁচ থেকে নামিয়ে পরটার সঙ্গে পরিবেশন করতে হবে।






