রাজ্যের খবর

বসিরহাটে যাত্রীবাহী বাস উল্টে জখম ২০,

Passenger bus overturns in Basirhat

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নারকেলতলায় সীমান্তে যাত্রীবাহী বাস নয়ন জলিতে পড়ে গিয়ে ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সকাল ৯ টা নাগাদ স্বরূপনগর তরনিপুর ও বসিরহাট রোডের ডি এন ৩৮ জন যাত্রী বোঝাই বাস বসিরহাটের দিকে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ন জুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে  যাত্রীদের উদ্ধার করে মহিলা শিশু পুরুষসহ জখম ২০জন এদেরকে দ্রুত শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস যাত্রীরা জানাচ্ছেন দ্রুত গতিতে আসছিল বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জুলিতে পড়ে যায়। তারপর এই দুর্ঘটনা ঘটে। স্বরূপনগর থানার পুলিশ গিয়ে একদিকে নয়নজলি থেকে যাত্রীবাহী বাসটিকে তোলার চেষ্টা করছে। অন্যদিকে দুর্ঘটনা গ্রস্ত যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।

পুলিশের প্রাথমিক অনুমান বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জুলিতে ঢুকে গেল? না দ্রুত গতিতে আসা বা নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে গেল। সবটাই তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। বাসের চালক ও কন্ডাক্টর কে জিজ্ঞাসা করা শুরু করেছে পুলিশ। বসিরহাটে এই দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন এলাকাবাসী।

Related Articles