ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন, ভাতৃত্বের বন্ধন কে মজবুত করার প্রয়াস…
Victory Day Celebrations at Fort William

The Truth Of Bengal: ১৯৭১সালে আজকের দিনে ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেনা।বাংলাদেশের মাটিতে ৯৩হাজার সেনার পাকিস্তান সেনার আত্মসমর্পণ ও বাংলাদেশের স্বাধীনতার এই বিশেষ দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়।
আজ কলকাতার ফোর্ট উইলিয়ামে এই বিজয় দিবস পালন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সম্মিলিত বাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পালন করা হয়।বর্তমান ও প্রাক্তন সেনা আধিকারিক থেকে কলকাতার পুলিশ কমিশনার একে একে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ।এই অনুষ্ঠানে বাংলাদশের ৩১ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার অংশগ্রহণ করেন পরে প্রধান অতিথি রানা প্রতাপ কলিতা বলেন।
এই বিজয় দিবস পালন এর মধ্যে দিয়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে ।ভাতৃত্বের বন্ধন কে মজবুত করতে এই বিজয় দিবস পালন অতি গুরুত্বপূর্ণ।
Free Access






