রাজ্যের খবর
রায়গঞ্জে বজরংবলী মন্দিরে চুরি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর
Bajrangbali temple in Raiganj

The Truth of Bengal: উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপারতাল এলাকায় অবস্থিত বজরংবলী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মন্দিরের পূজারি মন্দির খুলতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা।
মন্দিরের ভেতরে বজরংবলীর অলঙ্কার, দান পাত্র সহ এলাকাধিক সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চুরির ঘটনার তদন্তে নামেছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুজন বা তিনজন চোর এই চুরির ঘটনা ঘটিয়েছে।
চোররা মন্দিরের তালা ভাঙা এবং অলঙ্কার লুটের সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। পুলিশ আশা করছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চোরদের শনাক্ত করা সম্ভব হবে।






