দেশ

যোগী রাজ্যে পথ দুর্ঘটনা, পথ দুর্ঘটনায় মৃত ৮  

Uttarpradesh accident

The Truth of Bengal: মর্মান্তিক পথ দুর্ঘটনা যোগী রাজ্যে। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ লেগে আগুন ধরে যায় গাড়িতে। গাড়ির মধ্যে আগুনে দগ্ধ হয়ে মৃত শিশু সহ ৮ জন। পথ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে ভোজপুরার কাছে বরেলি নৈনিতাল হাইওয়েতে। গাড়িটি ফিরছিল একটি বিয়ে বাড়ি থেকে ।

কিভাবে এই ভয়ানক দুর্ঘটনা সেই প্রসঙ্গে জানা গেছে গাড়িটি আসার সময় হঠাৎ করে গাড়ির চাকা ফেটে যায়। সেই সময় গাড়ির চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উত্তরাখণ্ড থেকে আগত একটি ট্রাকের সঙ্গে জোড়ে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে গাড়িতে।

দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি। সেই সময় গাড়ির ভিতরে থাকা যাত্রীরা কেউ বেরোতে পারেনি। ফলে ৭ জন প্রাপ্তবয়স্ক সহ এক শিশুর মৃত্যু হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles