বিনোদন

ছোট বয়সেই বাল্যবিবাহ, মাত্র ১৮ বছর বয়সে দুই সন্তানের মা হয়েও UPSC পরীক্ষা পাশ করে আজ IPS ইনি!

 

অম্বিকা। মাত্র ১৪ বছর বয়সে বিয়ে, ১৮ বছর বয়সে দুই সন্তানের মা। কিন্তু এই সব বাধা অতিক্রম করে তিনি আজ একজন আইপিএস অফিসার। তার এই সাফল্য সত্যিই অসাধারণ।

অম্বিকার বাল্যবিবাহের পিছনে ছিল সামাজিক কারণ। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই তারা মেয়েকে ছোটবেলায় বিয়ে দিয়ে দেয়। কিন্তু অম্বিকা কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তিনি চাইতেন একজন পুলিশ অফিসার হতে।

দুই সন্তানকে নিয়ে পড়াশোনা করা তার জন্য খুব কঠিন ছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি। ডিস্টেন্স এ পড়াশোনা শুরু করেন। একাদশ-দ্বাদশ পাশ করে স্নাতকোত্তর শেষ করেন। তারপর শুরু করেন সিভিল সার্ভিসের প্রস্তুতি।

তিনবার পরীক্ষায় ব্যর্থ হন। কিন্তু প্রতিবার ব্যর্থতার পর তিনি আরও বেশি অনুপ্রাণিত হতেন। তার স্বামী সবসময় তার পাশে ছিলেন। তাকে উৎসাহিত করতেন।

চতুর্থ বার তিনি সফল হন। ২০০৮ সালে তিনি আইপিএস অফিসার হন। আজ তিনি একজন সফল পুলিশ অফিসার। তিনি তার জীবনের গল্প দিয়ে প্রমাণ করেছেন যে, বাধা-বিপত্তিকে জয় করে যেকোনো কিছু অর্জন করা সম্ভব।

Related Articles