বিনোদন
Trending

অস্কার দৌড়ে ‘টুয়েলভথ ফেল’!বিগ বাজেটের ছবির সাথে জোর টক্করে অনুরাগ পাঠক…

Anurag Pathak Movie

The Truth Of Bengal: টাইগার থ্রি, জওয়ান ছবির ভিড়ে ইতিমধ্যেই নজর কেড়েছে বিধুবিনোদ চোপড়ার সিনেমা টুয়েলভথ ফেল। একটি বাস্তব ঘটনাকে সেলুলয়েডে তুলে ধরেছেন বিধুবিনোদ চোপড়া। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে। এবার ব্যক্তিগত উদ্যোগে এই ছবি অস্কারে যাচ্ছে বলে জানালেন বিক্রান্ত।

গতবছর ব্যক্তিগত উদ্যোগে অস্কারে গিয়ে ভারতীয় দর্শকদের মন জয় করেছিল রাজামৌলির ‘আর আর আর’। এবার সেই  পথেই হাঁটলেন বিধুবিনোদ চোপড়া। তাঁর নতুন ছবি ‘টুয়েলভথ ফেল’ এবার যাচ্ছে অস্কারে। এমনটা জানিয়েছেন ছবির নায়ক বিক্রান্ত মাসে।

বাস্তব ঘটনা থেকে আধারিত বিধু বিনোদ চোপড়ার এই ছবি। চম্বলের প্রত্যন্ত এলাকা থেকে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন মনোজ কুমার শর্মা। এই কাজে তাঁর পাশে ছিলেন স্ত্রী শ্রদ্ধা জোশী। সেই কাহিনি ‘টুয়েলভথ ফেল’ উপন্যাসে তুলে ধরেন লেখক অনুরাগ পাঠক। তা থেকেই চিত্রনাট্য সাজান বিধু বিনোদ চোপড়া। মনোজ কুমারের চরিত্রে অভিনয় করেন বিক্রান্ত। চলতি বছর অক্টোবরের শেষে মুক্তি প্রাপ্ত এই ছবি দর্শক ও সমালোচকমহলে ইতিমধ্যেই  যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ২০ কোটি বাজেটের ‘টুয়েলভথ ফেল’ ইতিমধ্যেই বক্স অফিসে প্রায় ৫৫ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। এবার পালা অস্কার।

বিগ বাজেটের ‘জওয়ান’ ও ‘টাইগার’দের ভিড়ে ভারতীয় ফিল্ম মার্কেটে সুনাম অর্জন করেছে ছবিটি। অভিনেতা বিক্রান্তের অভিনয়ে মুখরিত সকলে। ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’-এর সঙ্গে এই ছবিও অস্কার মনোনয়নের দৌড়ে সামিল। তবে কে শেষ পর্যন্ত বাজিমাৎ করবে তা সময়ই বলবে।

Related Articles