আন্তর্জাতিক

আকাশ থেকে পড়ল মৃত পাখির দল

A flock of dead birds fell from the sky

The Truth Of Bengal : আকাশ থেকে পড়ল মৃত পাখির দল। চীনের গুয়াংঝি অঞ্চলের লাইবিন এলাকার ঘটনা। একটি বাড়ির ওপর দিয়ে পাখির দলটি উড়ে যাওয়ার সময় বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে। প্রতখ্য দর্শিদের মতে আকাশে উড়তে উড়তে পাখিগুলির মৃত্যুহয়। এর পর পাখিগুলির মৃতদেহ গুলি মাটিতে আঁছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, পাখিগুলো পড়ে যাওয়ার আগে গোল হয়ে আকাশে উড়েবেচ্ছিল। এই পাখির নাম সোয়ালো। যা আবাবিল নামেও পরিচিত।

বিশেসজ্ঞরা মনে করছেন ঠান্ডা আবহাওয়ার কারণে শীতের পরিযায়ী এই পাখি গুলির মৃত্যু হয়েছে। সোয়ালো পাখি দেখতে ছোট থেকে মাঝারি আকারের হয়। দৈর্ঘ এই পাখি গুলি হয় ১৬ থেকে ১৮ সেন্টিমিটার। মসৃণ, সুবিন্যস্ত শরীর আর চমত্কার ওড়ার ক্ষমতা রয়েছে এই পাখিগুলির। শীতকালে এসব পাখির খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়লে অপেক্ষাকৃত কম ঠান্ডা অঞ্চলে পাড়ি দেয় তারা। এদের পা ছোট, নখ বড়শির মতো। তবে নখের আঁকশিতে ভর করে ঝুলে বসতে পারে। আকাশে ওড়াই এদের জীবন।

ঝাঁক বেঁধে ওড়া এই পাখি গুলির বিশেসত্য। এদের শরীরের কাঠামো, ওড়ার গতি ও ছন্দ, ওপর নিচ করার দক্ষতা ও আচমকা দিক বদলের ক্ষমতা সামরিক বিমানের কথাই মনে করিয়ে দেয়। ভূপৃষ্ঠ থেকে ৫০০ থেকে ৭০০ ফুট বা তারও ওপরে এদের ছোট–বড় ঝাঁকে উড়তে দেখাযায়। উড়ে উড়েই এরা ছোট ছোট পোকা খায়। অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই সোয়ালো পাখির দেখা পাওয়া যায়। এরা দল বেঁধে বাসা বানায়। বাসার আকৃতি হয় কাপের মতো। পাথর ও পাহাড়ের খাঁজে, বাড়ির ছাদেও এদের বাসা বাঁধে দেখা যায়।

 

FREE ACCESS

 

Related Articles