মেশিন দিয়ে সুরঙ্গ কেটে উদ্ধারকাজে সমস্যা, নিয়ে আসা হয় ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান !
The problem in the rescue work by cutting the tunnel with the drill machine, the special aircraft of the Indian Air Force was brought!

The Truth Of Bengal : ড্রিল মেশিন দিয়ে সুরঙ্গ কেটে উদ্ধারকাজে চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তাতে মাঝপথেই সমস্যা তৈরি হয়। নিউ দিল্লি থেকে এয়ারলিফট করে নিয়ে আসা হয় ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান C1-30 হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। উত্তরকাশীতে নির্মীয়মান টানেলে আটকে পড়েছিলেন নির্মাণ শ্রমিকরা। এরপরই শুরু হয় তাদের উদ্ধারকাজ। প্রায় ৪০ জন শ্রমিক ৯০ ঘণ্টা ধরে আটকে রয়েছেন বলে জানাগিয়েছে। পরে এই উদ্ধারকাজে শামিল হয় একাধিক এজেন্সি। কিন্তু একই জায়গায় ফের ধসের জেরে উদ্ধারকাজে বাঁধা তৈরি হয়ে। ড্রিল মেশিন দিয়ে সুরঙ্গ কেটে উদ্ধারকাজে চেষ্টা করা হচ্ছিল।
কিন্তু তাতে মাঝপথেই সমস্যা তৈরি হয়। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান C1-30 হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট নিউ দিল্লি থেকে এয়ারলিফট করে নিয়ে আসা হয়। প্রায় ২৫ টনের উচ্চক্ষমতা সম্পন্ন এই ড্রিলিং মেশিন। এই মেশিন দিয়ে কেটে উদ্ধারকাজের চেষ্টা করা হয়। কিন্তু ওই এলাকার শিলার বিশেষ প্রকৃতির জন্য উদ্ধারকাজ বার বার থমকে যাচ্ছে। এই মেশিনটি প্রতি ঘণ্টা ৫-৬ মিটার করে ভেতরে যেতে পারে বলে জানাগিয়েছে। মনে করা হচ্ছে ১০-১২ ঘণ্টা ৫০ মিটার ভেতরে যাওয়া সম্ভব হবে। কিন্তু ভেতরে শিলার প্রকৃতি ঠিক কেমন সেটা এখনও বোঝা যাচ্ছে না।
এদিকে এই মেশিন চালু করার জন্য বিশেষ প্লাটফর্মও তৈরি করা হচ্ছে। অন্যদিকে আটকে পড়া শ্রমিকদের কাছে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ধরনের পাইপের ব্যাবস্থা করা হয়েছে। তার মাধ্যমে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গেই থাইল্যান্ডের একটা উদ্ধারকারী টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। যারা বিগত দিনে বন্যায় ভেসে যাওয়া একটি গুহা থেকে ১২জন কিশোরকে উদ্ধার করেছিল। উত্তরকাশীতে উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিকক্ষেত্রে অত্যন্ত দক্ষ উদ্ধারকারী টিমের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
FREE ACCESS






