
The Truth of Bengal: মঙ্গলবার প্রতিপদ, বুধবার ভাইফোঁটা। প্রতিপদে অনেকে ফোঁটা দেন। তাই নানান মিষ্টিতে ভাইয়েদের ডিশ ভরানোর হিড়িক দেখা যায় বোনেদের মধ্যে।শহরের দোকানে সেই মিষ্টি কেনার বাড়তি আগ্রহ লক্ষ্য করা যায়। প্রতি বছরের মতো এবারও ভাইফোঁটার মিষ্টির প্রতি টান লক্ষ্যণীয়। চকোলেট বা বাটারস্কচের গন্ধের মিষ্টির পাশাপাশি রয়েছে রসগোল্লা-পান্তুয়া-খাজা-গজা-মিহিদানার মন জয় করা রাজ্যপাট।
সঙ্গে বাড়তি নজরকাড়ে,গুড়ের চমচম, ছানার মালাইকারি,আবার খাবো সন্দেশ।এর পাশাপাশি আবার নলেনগুড়, চকোলেট, আমের নির্যাস দিয়ে তৈরি মোহিনীর চাহিদাও কম নয়। নবীনদের নজরে থাকছে ব্লুবেরি পাম্পস।নামীদামী দোকানের মতোই ছোট মাঝারি দোকানগুলো স্পেশাল থালি তৈরি করেছে। আটপৌরে ও আধুনিক রসনার মিলমিশে সেখানে থাকছে রকমারি মিষ্টির সম্ভার। মিষ্টির থালায় ব্যবহার করা হচ্ছে অ্যাক্রিলিকের পাশাপাশি মাটি ও কাঁসার মতো সাবেক উপাদান অনলাইন ডেলিভারি পরিষেবার মাধ্যমে মিষ্টি পৌঁছে যাচ্ছে কলকাতার বাইরেও।
ভাইফোঁটায় খাজা-গজার সঙ্গেই এখানে মিলছে বেকড কালাকাঁদের মতো বিশেষ মিষ্টি।ভাইফোঁটায় মিষ্টির দর কিছুটা বাড়লেও তাতে গুরুত্ব দিচ্ছে না বোনেরা। কারণ মাঙ্গলিক অনুষ্ঠান বাঙালির ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সকলেই উদগ্রীব।নানান ফ্লেভারের মিষ্টিতে মনজয়ের চিন্তাধারা নিচ্ছে বিক্রেতারা।তাই জেনজেডের মনের কথা বুঝে চিংড়ি-ইলিশ বা মটনের হরেকপদের মতোই মিষ্টিকে টেস্টি সহকারে পরিবেশনের জন্য বোনেরা যে পুরোপুরো রেডি তা বলার অপেক্ষা রাখে না।
Free Access






