চাকরি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মখালি! আবেদন করুন এখনই

Finance Officer Recuirtment in Jadavpur University

The Truth of Bengal, Mou Basu:  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় ফিনান্স অফিসার নিয়োগ করা হবে। ২১ নভেম্বরের মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে রেজিস্টার্ড পোস্ট মারফত পাঠাতে হবে। আবেদন মূল্য বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। একটিই শূন্যপদ। সেটি অসংরক্ষিত।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

শিক্ষাগত যোগ্যতা: আগাগোড়া ভালো অ্যাকাডেমিক কেরিয়ার হতে হবে। ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে বাণিজ্য শাখায় স্নাতকোত্তর। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট বা সমতুল্য পেশাদার যোগ্যতা থাকতে হবে। অথবা ফিনান্স নিয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে।

চাকরির অভিজ্ঞতা: সরকারি প্রতিষ্ঠান /বিশ্ববিদ্যালয়/ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ফিনান্স নিয়ে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫ বছর উচ্চ প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

বেতন: মাসে ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা।

কীভাবে আবেদন করতে হবে?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট “www.jaduniv.edu.in” থেকে ফাঁকা পিডিএফ ফরম্যাট ডাউনলোড করতে হবে। অনলাইনে /নেট ব্যাঙ্কিং/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/রুপে কার্ড মারফত আবেদন মূল্য জমা দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় নগদে টাকা জমা দেওয়া যাবে। পেমেন্টের রিসিপ্ট/চালান ভালো করে রাখতে হবে।

সম্পূর্ণ আবেদনপত্র (১টি আসল ও ৭টি প্রতিলিপি), সেলফ অ্যাটেসটেড করা নথিপত্রের একটি করে প্রতিলিপি একটি খামে ভরে হবে রেজিস্টার্ড পোস্ট মারফত। আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়–“Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C Mallick Road, Jadavpur, Kolkata-700032″। অথবা সরাসরি আবেদনপত্র জমা দিয়ে আসা যাবে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসে গিয়ে (যে কোনো কাজের দিনে সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে)। খামের ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে কোন পদের জন্য আবেদন করা হবে। বিজ্ঞাপনের নোটিফিকেশন নম্বর: A2/C/7/2023 dt. 08.11.2023 লিখতে হবে।

Free Access

Related Articles