ক্যামেরার সামনে জড়িয়ে ধরেছিলেন শাহরুখে। তবুও অভিনেতার অপছন্দের তালিকায় কেন কিং খান
Sunny Deol commented on the actors

The Truth of Bengal: প্রায় দেড়শ দশকের দূরত্বের পর অবশেষে অভিমান কেটে ছিল চলতি বছরে। সানির ‘গদর ২’ ছবির সাফল্যের উদ্যাপনে উপস্থিত হয়েছিলেন শাহরুখ। সেখানেই শাহরুখে জড়িয়েও ধরেছিলেন সানি। আবার কী এমন হল, যে অপছন্দের তালিকায় উঠে আসলো শাহরুখ? সাম্প্রতি, ‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজ়নের দ্বিতীয় পর্বে এসেছিলেন সানি। সেখানেই কিছু মন্তব্য করতে শোনা যায় ‘গদর ২’ তারকার। কর্ণ জোহরের এক প্রশ্নের উত্তরে সানি বলেন, ‘‘শাহরুখ খুব পরিশ্রমী এক জন শিল্পী।
তবে ও যে ভাবে অভিনেতাদের পণ্যে পরিণত করেছে, সেটা আমার একেবারেই পছন্দ নয়।’’ সানির এই উত্তর শুনে অবাক কর্ণও। যদিও শাহরুখের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা মিটিয়ে ফেলেছেন বলেই দাবি করেন সানি।এছাড়ও, বলিউডের আরও তারকারদের নিয়ে মন্তব্য করতে শোনা যায় সানির মুখে।
সালমান খানকে নিয়ে তিনি বলেন, ‘সালমান একজন সু হৃদয় মানুষ,কিন্তু সালমান সবাইকে বডি বিলডার বানানোর চেষ্টা করে’ যেটা ‘গদর ২’ তারকার অপছেন্দের। আর এক বলিউডের তারকা অক্ষয় কুমার, তার ব্যাপারে মন্তব্য করেন,অক্ষয় যে কঠোর পরিশ্রমী ও কঠিন নিয়মে নিজেকে বেঁধ রাখেন তা তাঁর বড়ই পছন্দের। তবে বেশ কয়েক বছর ‘অক্ষয়ের একটা সিনেমা ও তাঁর ভাল লাগেনি’।






