দেশ

দুর্ঘটনার কবলে, স্বদেশ ছবির অভিনেত্রী, মৃত্যু দুইজনের, দেখুন ভিডিও

একটি ফেরারি গাড়ি ধাক্কা মারে ক্যাম্পার ভ্যানকে

The Truth of Bengal: বিদেশে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন শাহরুখ খান অভিনীত স্বদেশ ছবির নায়িকা গায়ত্রী যোশী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই স্যুইস নাগরিকের। গায়ত্রী জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয় দুজনেই অক্ষত রয়েছেন।

সূত্রের খবর, গায়ত্রী এবং বিকাশ দুজনেই ছুটি কাটাতে গিয়েছেন ভূমধ্যসাগরের বুকে ইটালির একটি দ্বীপ সার্দিনিয়াতে। সেখানেই সুপার কারের প্যারাড চলছিল। তিউলাদা থেকে ওলবিয়া পর্যন্ত সুপারকারের এই প্যারাডের আয়োজন করা হয়। গায়ত্রী ও তাঁর স্বামী ছিলেন একটি লম্বারগিনি গাড়িতে। সেই সময়ই পাশ দিয়ে যাওয়ার সময় একটি ফেরারি গাড়ি ধাক্কা মারে ক্যাম্পার ভ্যানকে। ফেরারিতে ছিলেন স্যুইজারল্যান্ডের দুই নাগরিক। গাড়ির দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয় প্রশাসনিক সূত্রের খবর, সার্দিনিয়ার যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেই জায়গা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ, এর আগেও একাদিকবার দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই বিকাশের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে একাধিক সংবাদমাধ্যম। ফোনে বিকাশের ম্যানেজার জানিয়েছেন, দুজনেই সুস্থ রয়েছেন।

Related Articles