কলকাতা

ট্রেনের পর বিমান বাতিল, চূড়ান্ত ক্ষোভ উগরে দিলেন কুণাল ঘোষ

ট্রেন বাতিল করেও শান্তি হয়নি। ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযানকে এতটাই ভয় পাচ্ছে

The Truth of Bengal: দিল্লি যাত্রার ঠিক আগের দিন, চিঠি দিয়েছে রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, এই মুহূর্তে চাহিদামতো ট্রেন দেওয়া সম্ভব নয়। তারপর এবার তৃণমূল নেতাদের বিমান বাতিল করা হল। আর এতেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতারা।

একশো বকেয়া টাকাসহ এগুচ্ছ দাবিতে দিল্লিতে প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভের আয়োজন করেছে তৃণমূল নেতৃত্ব। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনেই শুরু হবে সেই কর্মসূচি। তার আগে পয়লা অক্টোবরের মধ্যেই নেতা ও কর্মীদের দিল্লি পৌঁছে যাওয়ার বার্তা দেওয়া হয়েছিল। ট্রেন না মেলায় ৫০টি বাসে শনিবারই রওনা দেন, বহু তৃণমূলকর্মী সমর্থক। এদিকে পয়লা অক্টোবরই তৃণমূলের একাংশ নেতার দিল্লি পৌঁছনোর কথা ছিল বিমানে। কিন্তু শনিবারই তা অপারেশনগত ত্রুটির কারণ দেখিয়ে বাতিল করে দেয় ভিস্তারা।

ট্রেনের পর বিমান বাতিলের পরেই বিজেপির শীর্ষ নেতৃত্বের উপর তেড়েফুঁড়ে আক্রমণে নেমেছেন তৃণমূল নেতারা। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছে, “ট্রেন বাতিল করেও শান্তি হয়নি। ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযানকে এতটাই ভয় পাচ্ছে যে এবার প্লেন বাতিল করাতে শুরু করেছে। একটা প্লেন বাতিল হয়েছে। যাতে প্রায় শতাধিক তৃণমূল নেতাদের যাওয়ার কথা ছিল। আচমকা এই বিমান বাতিল করা হয়েছে। কিন্তু, নির্দিষ্ট দিনেই আমাদের কর্মসূচি হবে।”

কুণালের পাল্টা দিয়েছেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এই মুহূর্তে অন্তত আটশো কোটি টাকা তাঁদের পার্টি ফান্ডে জমা হয়ে আছে। তাই চাটার্ড প্লেনে কেন কর্মীদের নিয়ে যাবে না? আমার তো মনে হয় ২০টা চাটার্ড প্লেন ভাড়া করলে, যাতায়াতে আরও সুবিধা হতো। এদিকে তৃণমূলনেতৃত্বের দাবি, দিল্লিতে যেভাবে তৃণমূলের আন্দোলন সংগঠিত হচ্ছে, তাতে ভয় পেয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব। তাই বারবার এমন বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

  Free Access 

Related Articles