খেলা

ফিক্সিংয়ে গ্রেফতার সেনানায়েকের জামিন  

Sachitra Senanayake

The Truth of Bengal: ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে জেতানোর অন্যতম কারিগর প্রাক্তন স্পিনার সচিত্রা সেনানায়েক। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার সচিত্রা সেনানায়েকে মুক্তি পেয়েছেন। কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট কোর্ট এই স্পিনারকে জামিন দিয়েছে। ৫০ লাখ টাকা করে দুটি মুচলেকায় প্রাক্তন ওই লঙ্কান স্পিনারকে জামিন দেওয়া হয়েছে। যদিও এখনো তাঁর ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ চাইলেও দেশ ছাড়ার সুযোগ নেই সেনানায়েকের। আগামী ১২ ডিসেম্বর আবারও তাঁকে আদালতে হাজির হতে হবে।

৬ সেপ্টেম্বর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সেনানায়েকেকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কান পুলিশ। তখন ক্রিকইনফো জানিয়েছিলেন, ৩৮ বছর বয়সী এই স্পিনার ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে  কয়েক ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিং এর প্ররোচিত করার চেষ্টা করেছিলেন। বিষয়টি তখনই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে জানিয়েছিল। যদিও সেনানায়েকে সেই টুর্নামেন্টে খেলেননি, সে সময় তিনি শ্রীলঙ্কায় ছিলেন না বলেও জানা যায়। ৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সেনানায়েকে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৬ সালে। ৪৯ ওয়ানডেতে সেনানায়েকের উইকেট ৫৩, টি-টোয়েন্টিতে তাঁর উইকেট ২৫টি।

২০১৪ সালে একটি টেস্ট খেলেছিলেন। পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে তিনি কোনো উইকেট পাননি। আইপিএলে ২০১৩ সালে তাঁকে ৬ লাখ ২৫ হাজার ডলার দামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রীলঙ্কাকে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন সেনানায়েকে। ৫ ইনিংস বল করে উইকেট নিয়েছিলেন ৪টি।  সে বছরই সেনানায়েকের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। বোলিং অ্যাকশন পরিবর্তন করে একই বছর আবারও ক্রিকেটে ফেরেন এই স্পিনার।

Related Articles