রাজনীতি

মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে মিলল কেন্দ্রের ছাড়পত্র, রাজ্যে বিপুল লগ্নি আসার সম্ভাবনা

Mamata Banerjee

 The Truth of Bengal: বাংলার শিল্পে প্রসার আনতে প্রয়োজন লগ্নি। গত কয়েক বছরে বেশ কয়েক দফা বাণিজ্য সম্মেলন করে তাক লাগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশী বিদেশী বিপুল অঙ্কের লগ্নি যেমন হয়েছে, তেমনই বহু শিল্পের সম্ভাবনাও দেখা দিয়েছে। ফলে, রাজ্যের কর্মসংস্থানের ছবিটা অনেকটাই বদলেছে। কর্মসংস্থানে জোয়ার আনতে রাজ্যে আরও বেশি করে বিদেশী লগ্নির প্রয়োজন, সেই লক্ষ্যেই বিদেশ সফরের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর আগামী ১২ সেপ্টেম্বর, বিদেশ সফরে যাবেন তিনি ৷ এ বারের সফরে তিনি প্রথমে যাবেন দুবাই। পরে তাঁর স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে। বিদেশ সফরের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল ৷ বৃহস্পতিবার সেই সফরের অনুমোদন মিলেছে। আগামী ১২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ গত ১৫ অগস্টই মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের পরিকল্পনা নিয়ে একটি খবর প্রকাশ পায়। সংশয় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র মিলবে কিনা তা নিয়ে।

যদিও নানা জল্পনার মধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই অনুমোদন দিয়েছে। সূত্রের খবর, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে বিদেশী বা অনাবাসী ভারতীয় শিল্পপতিদের বাংলায় আমন্ত্রন জানাতেই এই উদ্যোগ৷ আগামী নভেম্বরে রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন৷ এই সম্মেলনের কথা মাথায় রেখে বিদেশের শিল্পমহল, বণিক সভাগুলিকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নের কথাও দুই দেশের মানুষের কাছে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুবাই-স্পেনের ভারতীয় শিল্পপতিদেরও রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানাবেন বলে, জানা গিয়েছে।

Related Articles