বিনোদন

মুখ্যমন্ত্রীর মুখে মদনের প্রশংসা

Mamata Banerjee comment on Madan Metra

The Truth of Bengal: নেতা থেকে অভিনেতা হয়েছেন তিনি । গত শুক্রবার মুক্তি পেয়েছে  প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের অভিনীত প্রথম ছবি “ওহ লাভলি” ছবি রিলিজের পর সোমবার প্রথম বিধানসভাতে মুখ্যমন্ত্রী মুখোমুখি হন মদন মিত্র । জানাযায়, বিধান সভা থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী মদন মিত্রকে দেখে,   বলেন এখন তো সব “ওহ লাভলি”  চলছে ।

কথা শুনে মুচকি হাসেন মদন। যদিও এই বিষয়ে তিনি কিছু না জানালেও বিধান সভার অন্দর মহলে তার খুশির কথা জানিয়েছেন। উল্লেখ্য, বিধানসভায় রোজ তাকে উপস্তিত থাকতে দেখা যায়। এমনকি তার ছবি মুক্তির দিনও তাকে দেখা গিয়েছিল  বিধানসভাতে। সম্প্রতি, প্রতিটি কথাতেই ‘ওহ্‌ লাভলি’ শোনা যাচ্ছে তাঁর মুখে। বিধানসভায় তাঁকে ঘিরে চলছে শুভেচ্ছা জানানোর ঢল। মদনের বক্তব‌্য, ‘‘শুভেচ্ছা জানালেন সবাই।

আর আমার তো কোনও টেনশনই নেই। সিনেমা হিট। ওহ্‌ লাভলি।’’ বিধায়কদের ছবি দেখার আমন্ত্রণও জানিয়েছেন। বললেন, ‘‘৩৫টা হলে রিলিজ করেছে। দারুণ অভিজ্ঞতা। প্রচুর মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। বিভিন্ন হল থেকে যা খবর পাচ্ছি, হাউসফুল চলছে।’’এই ছবির পরিচালক হিসাবে কাজ করেছেন হরনাথ চক্রবর্তী।এই ছবিতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির প্রিমিয়ারের দিন হাজির ছিল সিনেমা জগতের একধিক কলাকুশলীরা।

Related Articles