দেশ

নিট বিতর্কে ককরোচদের দাবির মুখে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনকারীদের চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Truth of Bengal: আন্দোলনকারীদের প্রবল চাপের মুখে অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির অধিকাংশ দাবি কেন্দ্র আগেই মেনে নিলেও, আন্দোলনকারীদের প্রধান লক্ষ্য ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই দাবি পর্যালোচনার জন্য সরকার কিছুটা সময় চেয়েছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বার্তার মাধ্যমে পদ ছাড়ার কথা নিজেই প্রকাশ করেন তিনি।

সূত্রের খবর, শনিবার সকালেই প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র জমা পড়েছে, যদিও তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ধর্মেন্দ্র প্রধান লেখেন, “দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থাই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমি কখনই দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করিনি। নিটে প্রশ্নফাঁসের ঘটনার শুরু থেকেই আমি দায় স্বীকার করেছি এবং বিষয়টি মুখোমুখি সামলেছি।”

তিনি আরও দাবি করেন, “পড়ুয়াদের আন্দোলনের আড়ালে কিছু দেশবিরোধী শক্তি চক্রান্ত চালাচ্ছ। সেই কুচক্রী মহল যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তাই দেশের স্বার্থেই আমি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Related Articles