চাকরি

আধা সামরিক বাহিনীতে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ফার্মাসিস্ট পদে শূন্যপদ ১৮।

Truth of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা আধা সামরিক বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। মোট ২৩টি শূন্যপদ। অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর পদমর্যাদায় সবাইকে নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারেন। ৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট https://cisfrectt.cisf.gov.in মারফত। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। কবে ছবি তোলা হয়েছে তার উল্লেখ করতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ফার্মাসিস্ট পদে শূন্যপদ ১৮। ল্যাব টেকনিশিয়ান পদে শূন্যপদ ৫। ফার্মাসিস্ট পদে আবেদনের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। ফার্মাসির ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ফার্মাসিস্ট হিসাবে রেজিষ্ট্রেশন থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ৭ জুলাইয়ের নিরিখে ১৮-২৮ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর ছাড় মিলবে। মাসে বেতন মিলবে ২৯,২০০-৯২,৩০০ টাকার মধ্যে। শারীরিক মাপকাঠির জন্য অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন।

কীভাবে করবেন আবেদন

৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট https://cisfrectt.cisf.gov.in মারফত। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। কবে ছবি তোলা হয়েছে তার উল্লেখ করতে হবে। আবেদনমূল্য ১০০ টাকা। মহিলা, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর প্রাক্তন সেনাকর্মীদের কোনো আবেদনমূল্য লাগবে না। ৯ জুলাইয়ের মধ্যে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্ট মারফত আর অফলাইনে নগদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে আবেদনমূল্য জমা দিতে হবে।

Related Articles