প্রযুক্তি

AI Noise Cancellation এবং 55 দিনের ব্যাটারি লাইফ সহ আসল itel Power 451 ফোন

ভিড়ে কথাবার্তা ভালো ভাবে শোনা যায় কারণ এই ফিচার ফোনে AI Environmental Noise Cancellation (AI-ENC) ফিচার রয়েছে।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে itel তাদের নতুন ফিচার itel Power 451 ফোন এনেছে। ভারতের এই প্রথমবার কোনো ফিচার ফোনে AI Environmental Noise Cancellation (AI-ENC) ফিচার রয়েছে। ভিড়ে কথাবার্তা ভালো ভাবে শোনা যায় কারণ এই ফিচার ফোনে AI Environmental Noise Cancellation (AI-ENC) ফিচার রয়েছে।
itel Power 451 ফোনে 2,500mAh ব্যাটারি রয়েছে।

একইসঙ্গে চার্জিঙের জন্য ফোনে USB Type-C পোর্ট রয়েছে। বিনামূল্যে ব্যাক কভার দেওয়া হচ্ছে। itel Power 451 ফোনে ২.৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ফোনে Bluetooth কানেক্টিভিটি, ওয়্যারলেস FM রেডিও, FM রেকর্ডিং, ৬০ কল লগ এবং ৩২ জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ ও অটো কল রেকর্ডিং, King Voice, 10 ভারতীয় ভাষার সাপোর্ট এবং একটি VGA ক্যামেরা রয়েছে। Power 451 ফোন Blue, Green, Purple এবং Black রঙে মিলবে।

Related Articles