চাকরি

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেন্টাল হাউজ স্টাফ পদে নিয়োগ

বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য অফিশিয়াল ওয়েবসাইট dhgmc.edu.in এর দিকে নজর রাখুন।

Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নন স্টাইপেন্ডারি ডেন্টাল হাউজ স্টাফ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৬। ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য অফিশিয়াল ওয়েবসাইট dhgmc.edu.in এর দিকে নজর রাখুন।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিডিএস ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। কোনো আবেদনমূল্য লাগবে না। অফিশিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র ডাউনলোড করে নিন। ৩০ জুনের মধ্যে আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র সমেত ডাকযোগে পাঠাতে হবে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষর দফতরে। ৩ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ৩ তলায় সেন্ট্রাল লাইব্রেরিতে।