চাকরি

কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিসট্যান্ট ও ফেলো রিসার্চ পদে নিয়োগ

সকাল সাড়ে ১১টার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও আবেদনপত্র নিয়ে পৌঁছে যেতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

Truth of Bengal: গবেষণাধর্মী কাজ করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রোজেক্ট অ্যাসিসট্যান্ট ও জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ১৪ জুলাই বেলা ১২টায় ওয়াক ইন ইন্টারভিউ হবে। সকাল সাড়ে ১১টার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও আবেদনপত্র নিয়ে পৌঁছে যেতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট https://www.caluniv.ac.in/news/news.html এর দিকে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভাবে ১ বছরের জন্য গবেষণা প্রকল্পে প্রোজেক্ট অ্যাসিসট্যান্ট ও জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। কাজের দক্ষতার ওপর নির্ভর করবে কাজের মেয়াদ বাড়ানো হবে কিনা। জুনিয়র রিসার্চ ফেলো পদে মাসে বেতন মিলবে ৩৭ হাজার টাকা করে।

প্রোজেক্ট অ্যাসিসট্যান্ট পদে মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিও ফিজিক্স, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয় স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

Related Articles