কলকাতারাজ্যের খবর

সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির মেগা স্পেল! কেমন থাকবে আজকের আবহাওয়া?

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে

Truth of Bengal: উত্তরবঙ্গে দুর্যোগের চোখরাঙানি, দক্ষিণবঙ্গেও থামছে না ঝড়-বৃষ্টি। গত কয়েকদিন ধরেই রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। কখনও মেঘলা আকাশ, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি, আবার কখনও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। হাওয়া অফিসের পূর্বাভাস, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে গেছে। তার প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই বৃষ্টি-ঝড়ের দাপট চলতে পারে।

Heavy rain to continue in West Bengal- Southwest monsoon active -Weather  Forecast - Kalimpong News

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতাতেও আজ মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি খুব একটা কমবে না বলেই জানাচ্ছেন আবহবিদরা। তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে গরম আরও অসহনীয় হয়ে উঠতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব গুরুত্বপূর্ণ জেলাতেই আবহাওয়ার নজরদারি থাকছে। জুলাইয়ের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

File:Rainy Weather On My Village (224889743).jpeg - Wikimedia Commons

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। পাহাড় থেকে ডুয়ার্স—একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকছে। ফলে উত্তরবঙ্গে প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles