দেশবিনোদন

বিদ্রোহীদের গোপন বৈঠকে নীল শার্টে হাজির! শুভেন্দু আসতেই গাল টিপে আদর দেবকে

দিল্লিতে ভূপেন্দ্র যাদবের ঘরে লিক হল দেবের গোপন ছবি! শুভেন্দু আসতেই উঠে দাঁড়ালেন ঘাটালের সাংসদ

Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর সোমবার দিল্লির সংসদীয় দলেও যে মহাধস (TMC Split) নেমেছে, বেলা গড়াতেই তার আসল স্বরূপ সামনে চলে এল। সোমবার নয়াদিল্লির ৯ নম্বর মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের (Bhupender Yadav) বাসভবনে বৈঠকে বসেছিলেন তৃণমূলের ১৪ জন ‘বিদ্রোহী’ সাংসদ। এই মেগা ভাঙন ঘিরে রাজধানীর অলিন্দে হাজারো জল্পনা থাকলেও, সবার নজর ছিল একটি বিশেষ চরিত্রের ওপর। তিনি আর কেউ নন, টলিউডের সুপারস্টার তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)।

কোণায় বসে আড়াল, শুভেন্দু আসতেই তৈরি হল নাটকীয় মুহূর্ত

সূত্রের খবর, ভূপেন্দ্র যাদবের বাসভবনের ওই হাইভোল্টেজ বৈঠকে দেব হাজির হয়েছিলেন সম্পূর্ণ ছদ্মবেশে, গায়ে একটি সাধারণ ব্লু শার্ট ও জিনসের প্যান্ট গলিয়ে। বৈঠকের সময় ঘরের এক কোণায় এমনভাবে নিজেকে আড়াল করে বসেছিলেন তিনি, যাতে বাইরে থাকা সংবাদমাধ্যমের ক্যামেরায় কোনওভাবেই ধরা না পড়েন। এমনকি বৈঠকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও সেখানে দেবের মুখ স্পষ্ট দেখা যায়নি।

তবে দেখা না গেলে কী হবে, খবর তো আর চাপা থাকে না। জানা গিয়েছে, ওই বৈঠকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) পা রাখতেই দেব-সহ সমস্ত বিক্ষুব্ধ সাংসদরা সসম্মানে উঠে দাঁড়ান। আর ঘরে ঢুকেই মুখ্যমন্ত্রী অত্যন্ত সস্নেহে এগিয়ে গিয়ে হাত মেলান এবং দেবের গাল টিপে আদর করেন, যা দেখে ঘরের পরিবেশ নিমেষেই হালকা হয়ে যায়।

এখনই বিজেপিতে যোগ নয়, তৈরি হচ্ছে আলাদা এনডিএ ব্লক

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সাংসদরা এখনই সরাসরি বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন না। বরং দলত্যাগ বিরোধী আইনের ফাঁস এড়াতে তাঁরা লোকসভায় একটি সম্পূর্ণ পৃথক ব্লক গঠন করবেন। এই মর্মে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠিও দেওয়া হচ্ছে, যেখানে জানানো হয়েছে যে এই বিদ্রোহীদের নতুন ব্লকের মুখ্য সচেতক (Chief Whip) হচ্ছেন কাকলি ঘোষদস্তিদার। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, স্পিকারের উদ্দেশে লেখা সেই চিঠিতে আজ সই করে দিয়েছেন সাংসদ দেব-ও।

বিজেপি সূত্রের দাবি, এই দলবদল পর্বের আগে দেব স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে দীর্ঘ কথা বলে সবুজ সংকেত নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কথামতোই তিনি আজ সকালে দিল্লি পৌঁছান। তবে দিল্লিতে নিজের সরকারি বাসভবনে না উঠে, রাজনৈতিক নজরদারি এড়াতে তিনি উঠেছিলেন একটি অভিজাত পাঁচতারা হোটেলে। সেখান থেকেই সোজা চলে যান ভূপেন্দ্র যাদবের বাড়িতে।

Related Articles