শাশুড়ির মন জিতলেন জামাই, তারপর সোজা মালাবদল! ভাইরাল কানপুর-কাণ্ড
অনেকেই এই ধরনের সম্পর্কের সামাজিক ও পারিবারিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন
Truth of Bengal: জামাই-শাশুড়ির সম্পর্ক ছাপিয়ে প্রেম, তারপর পালিয়ে গিয়ে বিয়ে—এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কানপুরে। দীর্ঘদিনের সম্পর্ককে স্বীকৃতি দিতেই তাঁরা বিয়ে করেছেন বলে দাবি স্থানীয় সূত্রের। ঘটনাটি সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দু’জনকে গলায় মালা পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের হাতে ছিল বিয়ের শংসাপত্রও। ভিডিওটি ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন নেটিজেনরা। কেউ বিষয়টিকে দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে দেখছেন। আবার অনেকেই এই ধরনের সম্পর্কের সামাজিক ও পারিবারিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন।
যদিও এখনও পর্যন্ত ওই পরিবারের কোনও সদস্য প্রকাশ্যে মুখ খোলেননি। পুলিশের কাছেও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে খোঁজখবর শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই যুগল কানপুরের আকবরপুর এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে তাঁরা কবে এবং কোথায় বিয়ে করেছেন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি আগেই নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। এরপরই তিনি শাশুড়ির সঙ্গে নতুন করে সংসার করার সিদ্ধান্ত নেন বলে দাবি।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই লিখিত অভিযোগ জমা পড়েনি। প্রশাসনের তরফেও এই ঘটনায় কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

