কলকাতা

বঙ্গে এবার আদানির মেগা বিনিয়োগ! নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে মিলল বড় আশ্বাস

কিন্তু সঠিক অর্থে তা বাস্তবায়িত হয়নি। এবার ডবল ইঞ্জিন সরকার

Truth of Bengal: রাজ্যে শিল্প ক্ষেত্রে এক বড়সড়ো বিনিয়োগ পেতে চলেছে রাজ্য সরকার। ‌ বিনিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে আদানি গোষ্ঠী থেকে। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করন আদানি। এর আগেও মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদানি গোষ্ঠীর বৈঠক হয়েছিল। ‌ কিন্তু সঠিক অর্থে তা বাস্তবায়িত হয়নি। ‌ এবার ডবল ইঞ্জিন সরকার। ‌

শিল্পের নামে বাণিজ্য সম্মেলন করে সাধারণ মানুষকে বোকা বানানো হতো। ‌ এমন অভিযোগ বিরোধী দলে থাকাকালীন ভারতীয় জনতা পার্টি একাধিকবার করেছে। ক্ষমতায় আসার পরে শিল্প ক্ষেত্র এক বড় চ্যালেঞ্জ। ‌বড় শিল্প না হলে কর্মসংস্থানের বিষয়টিও বাস্তবায়ন হবে না। ‌ ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার আদানি গোষ্ঠীর করন আদানের সঙ্গে নবান্নতে বৈঠক করলেন।

বন্দর, বিদ্যুৎ, ডেটা সেন্টার সহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের বিষয় নিয়ে আদানি গোষ্ঠী থেকে আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার আগারওয়াল, শিল্প সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা। খুব শীঘ্রই আদানি গোষ্ঠীর বিনিয়োগের আশ্বাস বাস্তবায়িত হবে, এমনটাই মনে করছে নবান্ন।

Related Articles