কলকাতা

‘পদত্যাগ করব না’, তার প্রতিফলন মমতার ফেসবুকেও

সরকার আর ক্ষমতায় না থাকলেও ফেসবুকে নিজের পরিচয়ে কোনও বদল আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

Truth of Bengal: রাজ্যে সরকারের মেয়াদ শেষ, বিধানসভাও ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার রাতেই রাজ্যপাল আর এন রবি পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন। আনুষ্ঠানিক ভাবে ৭ মে পর্যন্তই ছিল পূর্বতন সরকারের মেয়াদ। সেই নিয়ম মেনেই বিধানসভার কার্যকাল শেষ হয়েছে। তবে রাজনৈতিক মহলে এখন অন্য একটি বিষয় ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। সরকার আর ক্ষমতায় না থাকলেও ফেসবুকে নিজের পরিচয়ে কোনও বদল আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

এখনও তাঁর ফেসবুকে নিজেকে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ বলেই উল্লেখ করা রয়েছে। কোথাও ‘প্রাক্তন’ শব্দটি যোগ করা হয়নি। ফেসবুকের অ্যাকাউন্টে মমতার ছবির নীচে দু’টি পরিচয় দেখা যাচ্ছে— তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু বৃহস্পতিবারের পর রাজনৈতিক ও প্রশাসনিক ভাবে তাঁর পরিচয়ের পরিবর্তন হওয়ার কথা থাকলেও, এখনও পর্যন্ত সেই সংশোধন করা হয়নি বলেই দেখা যাচ্ছে।

Related Articles