কলকাতা

হুমকি ইমেলকে উপেক্ষা করে নামমাত্র নিরাপত্তায় ডেকার্স লেনে প্রাতরাশ সারলেন রাজ্যপাল

ঘটনার পটভূমি হলো, বৃহস্পতিবার গভীর রাতে লোকভবন সূত্রে জানা যায়, রাজ্যপালকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া একটি ইমেল পৌঁছেছে।

Truth Of Bengal: হুমকি ইমেলকে পাত্তা না দিয়ে স্বাভাবিক দিনে পথে নামলেন কলকাতার ডেকার্স লেনে রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। শুক্রবার সকালে নামমাত্র নিরাপত্তা নিয়ে তিনি সরাসরি চিত্তবাবুর পরিচিত দোকানে পৌঁছান এবং সেখানে ব্যবসায়ীদের সঙ্গে আলাপের সঙ্গে প্রাতরাশও সারেন। পরে ডেকার্স লেনের ব্যবসায়ীদের হাতে চকোলেটও তুলে দেন। এভাবে রাজ্যপাল নিজেই বুঝিয়ে দেন, তাঁকে ভয় দেখানো বা দমিয়ে রাখা যাবে না।

ঘটনার পটভূমি হলো, বৃহস্পতিবার গভীর রাতে লোকভবন সূত্রে জানা যায়, রাজ্যপালকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া একটি ইমেল পৌঁছেছে। বিষয়টি জানার পর রাজ্যপালের নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকরা রাতেই বৈঠকে বসেন এবং নিরাপত্তা আরও শক্ত করার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বিষয়টি জানান। কে বা কারা এই হুমকির নেপথ্যে রয়েছে তা জানতেও তদন্ত শুরু হয়।

তবে আনন্দ বোস আগেই জানিয়েছিলেন, অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে তিনি সাধারণ মানুষের মাঝে নামবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যপাল নামমাত্র নিরাপত্তায় মানুষের ভিড়ে মিশে কলকাতার রাস্তায় ঘুরলেন। লোকভবন থেকে বের হয়ে সরাসরি এসপ্ল্যানেডের ডেকার্স লেনে পৌঁছে, ব্যবসায়ীদের সঙ্গে আলাপের পাশাপাশি প্রাতরাশ সারলেন এবং উপহার হিসেবে চকোলেট বিতরণ করলেন। রাজ্যপালকে এভাবে কাছ থেকে পেয়ে ব্যবসায়ীরা ছিলেন বেশ আপ্লুত।

Related Articles