থাইল্যান্ডের নিভৃত ভিলায় প্রেমে মগ্ন বিজয়-রশ্মিকা! ফাঁস হল নবদম্পতির মধুচন্দ্রিমার ছবি
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে অত্যন্ত রাজকীয় ঢঙে সাতপাকে বাঁধা পড়েছিলেন বিজয় ও রশ্মিকা।
Truth Of Bengal: দাক্ষিণাত্যের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার রাজকীয় বিয়ের রেশ এখনও কাটেনি অনুরাগীদের মন থেকে। বর্তমানে এই নবদম্পতি থাইল্যান্ডের এক বিলাসবহুল ভিলায় নিভৃতে নিজেদের মধুচন্দ্রিমা কাটাচ্ছেন। সম্প্রতি তাঁদের সেই একান্ত যাপনের একটি ঘনিষ্ঠ ছবি সমাজমাধ্যমে ফাঁস হতেই তা ভাইরাল হয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সবুজে ঘেরা এক রিসর্টের সিঁড়িতে দাঁড়িয়ে একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আছেন তাঁরা। সাধারণ পোশাকে তাঁদের এই ঘরোয়া মুহূর্তটি প্রমাণ করে যে, গ্ল্যামার দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে একে অপরের সান্নিধ্যেই জীবনের সেরা সময়টুকু উপভোগ করছেন এই তারকা জুটি।
View this post on Instagram
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে অত্যন্ত রাজকীয় ঢঙে সাতপাকে বাঁধা পড়েছিলেন বিজয় ও রশ্মিকা। বিয়ের পর এই দম্পতি তাঁদের ‘সংস্কারী’ আচরণের জন্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন। দান-ধ্যান থেকে শুরু করে সাবেকি আচার-অনুষ্ঠান— সবক্ষেত্রেই তাঁদের সাবলীল উপস্থিতি নজর কেড়েছে। বিশেষ করে রিসেপশনের অনুষ্ঠানে কোনো রকম সেলেবসুলভ গাম্ভীর্য না রেখে ভক্তদের নিজ হাতে খাবার পরিবেশন এবং হাসিমুখে কুশল বিনিময় করার ঘটনাটি বিরোশ অনুরাগীদের বিশেষভাবে আপ্লুত করেছে। এমনকি হায়দরাবাদ, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতেও পৌঁছে দেওয়া হয়েছিল তাঁদের বিয়ের মিষ্টি।
তবে এই বিরতি খুব বেশিদিনের নয়। মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেই নবদম্পতি আবারও একসঙ্গে রুপোলি পর্দায় ফিরতে চলেছেন। পরিচালক রাহুল সংকৃত্যায়নের আগামী তেলুগু ছবি ‘রানাবলি’-তে বিজয় ও রশ্মিকাকে একসঙ্গে দেখা যাবে। ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ভারতের প্রেক্ষাপটে তৈরি এই পিরিয়ড ড্রামাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। আপাতত থাইল্যান্ডের নিভৃতবাস সেরে নতুন উদ্যমে কাজে ফেরার অপেক্ষায় এই দম্পতি।




