ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়াল রাজ্য সরকার
অর্থ দফতরের অডিট শাখার সংশোধিত নির্দেশ অনুযায়ী এই নতুন বোনাস কাঠামো কার্যকর করা হয়েছে।
Truth of Bengal: নির্বাচনের আগে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সুখবর। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ারদের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে অ্যাড-হক বোনাসের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।সরকারি নির্দেশিকা অনুযায়ী, গত অর্থবর্ষ ২০২৪-২৫-এ যেখানে প্রতি ভলান্টিয়ারকে ৬,৮০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছিল, সেখানে চলতি অর্থবর্ষে সেই অঙ্ক বাড়িয়ে ৭,৪০০ টাকা করা হয়েছে।
অর্থ দফতরের অডিট শাখার সংশোধিত নির্দেশ অনুযায়ী এই নতুন বোনাস কাঠামো কার্যকর করা হয়েছে। pic.twitter.com/yelj4H7IF9
— TOB DIGITAL (@DigitalTob) March 19, 2026
অর্থ দফতরের অডিট শাখার সংশোধিত নির্দেশ অনুযায়ী এই নতুন বোনাস কাঠামো কার্যকর করা হয়েছে।সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর রাজ্যপাল সিভিক ভলান্টিয়ারদের এই বর্ধিত বোনাস প্রদানে অনুমোদন দিয়েছেন। এই সুবিধা রাজ্যের গ্রাম পুলিশ ভলান্টিয়ারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়া, এই ব্যয় নির্দিষ্ট হিসাব খাতে বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে। অর্থ দফতরের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট সমস্ত দফতরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।






