কলকাতারাজ্যের খবর
নন্দিনী কে সরিয়ে দুষ্মন্ত নারিয়াল, ভোট ঘোষণার পরেই বড় সিদ্ধান্ত কমিশনের
রাজ্যের ক্ষেত্রে দুই দফায় নির্বাচন হবে। নির্বাচন ঘোষণার পরেই কমিশনের 'একশন' শুরু হয়ে গেল।
Truth of Bengal: নির্বাচন ঘোষণার পরেই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী কে সরাল কমিশন। পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সরানো হয়েছে। রবিবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী রাজ্যগুলির নির্বাচন নির্ঘণ্টা প্রকাশ করে।

রাজ্যের ক্ষেত্রে দুই দফায় নির্বাচন হবে। নির্বাচন ঘোষণার পরেই কমিশনের ‘একশন’ শুরু হয়ে গেল। প্রথমেই বড় সিদ্ধান্ত নিল কমিশন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানো হলো। তার জায়গায় নিয়ে আসা হলো দুষ্মন্ত নারিয়ালকে। অন্যদিকে স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকেও সরানো হল। তার জায়গায় নিয়ে আসা হল সংঘমিত্রা ঘোষ কে। সোমবার দুপুর তিনটের মধ্যে নির্বাচন কমিশন থেকে করা নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে।






