কলকাতা
বঙ্গের ভোট ঘোষণা হল কিন্তু সিইও কোথায়?
পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়েছে অথচ সিইও রাজ্যে নেই এমন 'ট্র্যাডিশন' আগে কখনো চোখে পড়েনি।
Truth Of Bengal: দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী রাজ্যগুলোতে ভোটের ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়েছে অথচ সিইও রাজ্যে নেই এমন ‘ট্র্যাডিশন’ আগে কখনো চোখে পড়েনি।
নির্বাচন কমিশন যখন অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের দুধোসা নির্বাচনের ঘোষণা করছে এই সময়ে সিইও অফিসে অন্যান্য আধিকারিকরা থাকলেও, নেই খোদ সিইও মনোজ কুমার আগরওয়াল। কোথায় গেলেন তিনি? রাজ্যের বাইরে তিনি রয়েছেন। “এমনটা আগে দেখা যায়নি। রাজ্যের ভোট ঘোষণা, অথচ সিইও নেই এমনটা আগে কখনো দেখা যায়নি” মুচকি হেসে জানাবেন সিইও দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক।




