কলকাতা

NRC: NRC আতঙ্কে চরম সিদ্ধান্ত, ‘বাংলাদেশে পাঠানোর’ ভয়ে আত্মহত্যা!

১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন দিলীপ। অনন্দপল্লি পশ্চিমে বসবাস করতেন।

Truth Of Bengal: মর্মান্তিক! NRC আতঙ্কে আত্মহত্যা করলেন রিজেন্ট পার্কের এক যুবক। রবিবার টালিগঞ্জ কুঁদঘাট এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে। ইতিমধ্যে আনন্দপল্লীর বাসিন্দা দিলীপ কুমার সাহার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিবারের দাবি, কয়েকদিন ধরে NRC নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

[আরও পড়ুন: Visva-Bharati University: রবিবার থেকেই বিশ্বভারতীতে হেরিটেজ ট্যুর শুরু]

১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন দিলীপ। অনন্দপল্লি পশ্চিমে বসবাস করতেন। একটি বেসরকারি স্কুলে অশিক্ষক কর্মী হিসাবে কর্মরত ছিলেন তিনি। রবিবার সকালে অনেক ডাকাডাকির পর যখন সাড়া পাওয়া যায়নি তখন দরজা ভাঙা হয়। এরপর ঘর থেকে উদ্ধার হয় দিলীপের ঝুলন্ত দেহ।

[আরও পড়ুন: AB de Villiers: ডিভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংস, ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা]

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এনআরসি হলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন দিলীপবাবু। গত ৭-১০ দিন ধরে তিনি এই NRC আতঙ্কে বাইরে বেরনো বন্ধ করে দিয়েছিলেন। ঘরেই বন্ধ করে রাখতেন নিজেকে। এরপর রবিবার উদ্ধার হল তাঁর নিথর দেহ। পরিবার NRC আতঙ্কের কথা তুলে ধরলেও নেপথ্যে অন্য কোন খবর রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

FB POST: https://www.facebook.com/share/v/19QsH8CSRX/

Related Articles