১৫ হাজার স্কুল ও ৫০০ কলেজের পড়ুয়াকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে অ্যাডোব
ভারতীয় পড়ুয়াদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ক্রিয়েটিভিটি ও প্রোডাক্টিভিটি বাড়াতে অ্যাডোবের এই উদ্যোগ।
Truth of Bengal: ফটো এডিটিং সফটওয়্যার হিসাবে গোটা বিশ্বে পরিচিত অ্যাডোব। ভারতের ১৫ হাজার স্কুল ও ৫০০ কলেজের পড়ুয়াদের বিনামূল্যে ফটোশপ, অ্যাক্রোব্যাট ও ফায়ারফ্লাই এআই সফটওয়্যারের প্রশিক্ষণ দেবে অ্যাডোব। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে একথা ঘোষণা করেন অ্যাডোবের সিইও শান্তনু নারায়েণ। ভারতীয় পড়ুয়াদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ক্রিয়েটিভিটি ও প্রোডাক্টিভিটি বাড়াতে অ্যাডোবের এই উদ্যোগ।
গত ১ ফেব্রুয়ারি লোকসভায় প্রস্তাবিত সাধারণ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় সরকারের কনটেন্ট ক্রিয়েটর ল্যাবস ইনিশিয়েটিভ প্রোগ্রামের ঘোষণা করেন। এই প্রকল্পর অধীনে স্কুল ও কলেজ পড়ুয়াদের অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং ও কমিক্স সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কনটেন্ট ক্রিয়েটর ল্যাবস ইনিশিয়েটিভ প্রোগ্রামে নথিবদ্ধ ১৫ হাজার স্কুল ও ৫০০ কলেজের পড়ুয়াদের বিনামূল্যে ফটোশপ, অ্যাক্রোব্যাট ও জেনারেটিভ এআই প্লাটফর্ম ফায়ারফ্লাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা স্বল্প দৈর্ঘ্যর সিনেমা কথাবতার প্রদর্শিত করে অ্যাডোব। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তত্ত্বাবধানে স্বল্প দৈর্ঘ্যর সিনেমা কথাবতার তৈরি করেছে অ্যাডোব।


