মার্চেই রাজ্যসভা নির্বাচন, ১৬ তারিখ ভোট ৩৭ আসনে
আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ হবে এবং সেদিনই বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হবে
Truth of Bengal: রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রত্যাশামতোই আগামী মার্চ মাসেই অনুষ্ঠিত হবে এই নির্বাচন। কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ হবে এবং সেদিনই বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হবে।
রাজ্যসভায় ভোট ঘোষণা
* বিজ্ঞপ্তি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি
* মনোনয়ন দেওয়ার শেষ দিন: ৫ মার্চ
* মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন: ৯ মার্চ
* নির্বাচন অনুষ্ঠিত হবে: ১৬ মার্চ
* নির্বাচনের সময়: সকাল ৯ টা থেকে বিকেল ৪টে
* গণনা: ১৬ মার্চ
* ভোট প্রক্রিয়া শেষ করার দিন: ২০ মার্চ
বাংলার ৫
* ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
* সাকেত গোখেল
* বিকাশ রঞ্জন ভট্টাচার্য
* সুব্রত বক্সী
* মৌসম নূর (৫/০১/২০২৬ থেকেই খালি)
মার্চেই রাজ্যসভা নির্বাচন, ১৬ তারিখ ভোট ৩৭ আসনে pic.twitter.com/hDL8Xhxx37
— TOB DIGITAL (@DigitalTob) February 18, 2026
বুধবার সকালে প্রকাশিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ মার্চ। এরপর ১৬ মার্চ সকাল থেকে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে এবং নির্ধারিত সময়েই গণনা করে ফল ঘোষণা করা হবে। মোট ১০টি রাজ্যের ৩৭টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে— মহারাষ্ট্র (৭), ওড়িশা (৪), তামিলনাড়ু (৬), পশ্চিমবঙ্গ (৫), অসম (৩), বিহার (৫), ছত্তিশগড় (২), হিমাচল প্রদেশ (১), তেলেঙ্গানা (২) এবং হরিয়ানা (২)।
রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন রাজ্যে বর্তমান বিধানসভায় দলগত শক্তির নিরিখে এই নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিশেষত বাংলার পাঁচটি আসনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রার্থীপদ ঘোষণা ও জোট-সমীকরণ নিয়ে চর্চা আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।






