কলকাতা

‘যুব সাথী’ আবেদনে উপচে পড়া ভিড়, দুপুর ১২টা পর্যন্ত ৯০ হাজারের বেশি আবেদন

প্রথম দিনেই ছয় লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Truth of Bengal: বিধানসভা কেন্দ্রভিত্তিক বিশেষ শিবির শুরু হতেই ‘যুব সাথী’ প্রকল্পে আবেদনের ঢল নেমেছে। নবান্ন সূত্রে খবর, সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৯২ হাজার বেশি আবেদন জমা পড়েছে। রবিবার থেকে রাজ্যজুড়ে বিধানসভাওয়ারী ক্যাম্পের সূচনা হয়েছে। প্রথম দিনেই ছয় লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে অধিকাংশ আবেদনই ছিল ‘যুব সাথী’ প্রকল্পের জন্য।

সোমবার একই চিত্র ধরা পড়েছে বিভিন্ন জেলায়। শিবিরগুলিতে সকাল থেকেই আবেদনকারীদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। যুবকদের মধ্যে প্রকল্পটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রশাসনের দাবি, যাতে দ্রুত ও নির্বিঘ্নে আবেদন গ্রহণ ও নথি যাচাই করা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগামী কয়েকদিন ধরে এই বিশেষ শিবির চলবে। আরও বেশি সংখ্যক যুবক-যুবতী যাতে প্রকল্পের আওতায় আসতে পারেন, সে দিকেই নজর রাখা হচ্ছে।

Related Articles