দেশ

বাজেট ২০২৬: আয়ুষ ক্ষেত্রের উন্নয়নে বড় ঘোষণা, পাঁচ আঞ্চলিক মেডিক্যাল হাব গড়ার প্রস্তাব

কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ আয়ুষ (AYUSH) ক্ষেত্রকে শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র সরকার।

Truth Of Bengal: কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ আয়ুষ (AYUSH) ক্ষেত্রকে শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র সরকার। ঐতিহ্যবাহী ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার প্রসারের লক্ষ্যে রাজ্যগুলিকে সহায়তা করে পাঁচটি আঞ্চলিক মেডিক্যাল হাব গড়ে তোলার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে আরও ঘোষণা করা হয়েছে, দেশে তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদ (AIIA) স্থাপন করা হবে। এই আঞ্চলিক হাবগুলিতে আধুনিক ডায়াগনস্টিক পরিকাঠামো ও পোস্ট-কেয়ার রিহ্যাবিলিটেশন সুবিধার পাশাপাশি আয়ুষ কেন্দ্র থাকবে, যার মাধ্যমে রোগীরা সমন্বিত ও সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা পেতে পারবেন।

সরকারের আশা, এই উদ্যোগের ফলে চিকিৎসক ও সহযোগী স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত হবে। পাশাপাশি, ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসা পদ্ধতির প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Related Articles