শিক্ষা

কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সরকারের প্রকল্পে গবেষণার সুযোগ, কীভাবে করবেন আবেদন

কেন্দ্রীয় সরকারের খনিমন্ত্রক প্রকল্পর কাজে অর্থ সাহায্য করবে।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। গবেষনায় আগ্রহী ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্য সুখবর। পশ্চিম বর্ধমানের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কেন্দ্রীয় সরকারের প্রকল্পর কাজের জন্য রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের খনিমন্ত্রক প্রকল্পর কাজে অর্থ সাহায্য করবে।

মোট ২টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। মেয়াদ বাড়ানো হবে ২ বছর পর্যন্ত। প্রতি ২ মাস অন্তর রিসার্চ ফেলোর পারফরম্যান্স যাচাই করা হবে। ২৬ ডিসেম্বর চাকরির বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। ১২ দিনের মধ্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://www.knu.ac.in/ মারফত আবেদন করতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মাসে বেতন মিলবে ১৯ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেটালার্জিকাল/কেমিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে এমটেক/এমই/বিটেক ডিগ্রি থাকতে হবে। বৈধ গেট স্কোর থাকা আবশ্যক। গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি।

Related Articles