Abhishek Banerjee: বালুরঘাটের ধৃত কর্মীদের পাশে দাঁড়িয়ে মাস্টারস্ট্রোক অভিষেকের
শুধু বাংলা ভাষাভাষী হওয়ার অপরাধে তাঁদের গ্রেফতার করা হয়েছিল মুম্বইয়ের ভিওয়ান্ডিতে।
Truth of Bengal: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করলেন অসিত সরকার ও গৌতম বর্মণের সঙ্গে। এঁরা দু’জনেই পরিযায়ী শ্রমিক, যাঁদের বাড়ি কেন্দ্রীয় মন্ত্রী ও বঙ্গ বিজেপির নেতা সুকান্ত মজুমদারের সংসদীয় এলাকা বালুরঘাটে। শুধু বাংলা ভাষাভাষী হওয়ার অপরাধে তাঁদের গ্রেফতার করা হয়েছিল মুম্বইয়ের ভিওয়ান্ডিতে। অথচ দু’জনের নামই এহআইআর খসড়া ভোটার তালিকায় রয়েছে। জানা গিয়েছে, গৌতম বর্মণ নিজেই বিজেপির বুথ সভাপতি।
গ্রেফতারের পর তাঁর স্ত্রী সাহায্যের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলেন। তিনি সম্পূর্ণ নীরব থাকেন বলে অভিযোগ। নিজের এলাকার মানুষ, এমনকি নিজের দলের কর্মীকেও রক্ষা করার দায় তিনি নেননি বলে অভিযোগ ওঠে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। রবিবার সেই বিজেপি বুথ সভাপতি সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে দাঁড়িয়েছে। কোনও রাজনীতি নয়, শুধুই মানবিক দায়বদ্ধতা থেকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোই তাদের কাছে আগে।






