কলকাতা

এসআইআর কাজের চাপ ও বিক্ষোভের জের! নির্বাচন কমিশনের অফিসে কেন্দ্রীয় বাহিনী

এস আই আর -এর কাজের চাপে বিএল ও-দের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। ‌

জয় চক্রবর্তী: নির্বাচনের আগে এস আই আর পর্বের মধ্যেই নির্বাচন কমিশনের অফিসে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিক এবং অফিসের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, এই মর্মে কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠানো হয়। এস আই আর -এর কাজের চাপে বিএল ও-দের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন।

এমন অবস্থায় বিএলও দের একাংশ অবস্থান বিক্ষোভ করে নির্বাচন কমিশনের অফিসের সামনে। যার ফলে ২৪ ঘন্টার উপরে সিইও মনোজ কুমার আগরওয়াল সহ বিভিন্ন আধিকারিকরা আটকে পড়েছিলেন অফিসে। বিষয়টি মোটেই ভালো চোখে দেখেনি, দিল্লির নির্বাচন কমিশন। ‌

কলকাতা পুলিশের সিপিকে সরাসরি চিঠি দিয়ে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়। ‌ সেই মতো কলকাতা পুলিশ নিরাপত্তা বৃদ্ধি করে। ‌কিন্তু তারপরেও কলকাতা পুলিশের উপরে ভরসা রাখতে পারছে না কমিশন। ‌ সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দেয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর জন্য। সেইমতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে কলকাতার সিইও অফিসে। ‌ শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই কিভাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে তার সিদ্ধান্ত হয়।

Related Articles