কলকাতা

মেসি-কাণ্ড: এবার চূড়ান্ত রিপোর্টের সময়সীমা বেঁধে দিল নবান্ন

যুবভারতী কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছিলেন। অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে তিনি মেসির কাছে ক্ষমাও চেয়েছিলেন।

Truth Of Bengal: যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রখ্যাত ফুটবলার মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার পরবর্তী রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে দিতে হবে। নবান্নতে জানিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। ইতিমধ্যেই প্রথম বা প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। মুখ্য সচিব জানিয়েছেন, পরবর্তী রিপোর্ট পাওয়ার পরেই আগামী ব্যবস্থা নেওয়া হবে। ‌ যুবভারতী কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছিলেন। অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে তিনি মেসির কাছে ক্ষমাও চেয়েছিলেন।

এরপরেই তদন্ত কমিটি গঠনের নির্দেশ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। ‌ প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত হওয়া কমিটিতে রয়েছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। তদন্ত কমিটির কাছে ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট জমা পড়ার পর বেশ কিছু সুপারিশ করা হয়। এমন ধরনের অনুষ্ঠান আগামী সময় করবে তার সমস্ত কিছু ‘প্ল্যান অফ একশন’ রাজ্য সরকারকে জানাতে হবে। ‌ পাশাপাশি তদন্ত কমিটির সুপারিশ হয়ে গঠিত হয়েছে সিট। চারজনের সিট গঠন হওয়ার পরে তদন্ত অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন মুখ্য সচিব।

প্রথম রিপোর্ট জমা পড়ার পরেই রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার সহ বেশ কয়েকজনকে শোকজ করা হয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে তারা জবাবও দিয়েছেন সেই শোকজ এর। এবার পরবর্তী রিপোর্ট পেশ করার সময় 15 দিন বেঁধে দেওয়া হল। যুবভারতীতে যে ভাঙচুর হয়েছে বা বিশৃঙ্খলা হয়েছে তার ফলে কতটা ক্ষতি হয়েছে তা দেখার জন্যই পূর্ত দপ্তরের বিশেষ অফিসাররা পর্যবেক্ষণ করছেন। পরবর্তী রিপোর্ট পনেরো দিনের মাথায় পাওয়া যাবে এবং তারপরেই আগামী ব্যবস্থা নেয়া হবে বলেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন।

Related Articles