কলকাতা

কলকাতা হাইকোর্টের বৈঠকে মনোজ পন্থের উপস্থিতি ঘিরে বিতর্ক, কী ব্যাখ্যা দিল প্রশাসন?

এই উপস্থিতি নিয়েই প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, কী কারণে এবং কোন প্রশাসনিক ভিত্তিতে মনোজ পন্থ ওই বৈঠকে অংশ নিলেন, তা স্পষ্ট করা উচিত।

Truth Of Bengal: এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব (মুখ্য সচিব পদমর্যাদায়) মনোজ পন্থের উপস্থিতি ঘিরে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্য সচিবের অনুমোদনক্রমেই মনোজ পন্থ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে এসআইআর-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক ও আইনি দিক নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, প্রধান বিচারপতির নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, সিইও মনোজ কুমার আগরওয়াল সহ অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। সেই তালিকায় ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব মনোজ পন্থও।

এই উপস্থিতি নিয়েই প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, কী কারণে এবং কোন প্রশাসনিক ভিত্তিতে মনোজ পন্থ ওই বৈঠকে অংশ নিলেন, তা স্পষ্ট করা উচিত।

যদিও প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম মেনেই এবং মুখ্য সচিবের অনুমোদনক্রমে মনোজ পন্থ বৈঠকে হাজির ছিলেন। ফলে এ নিয়ে কোনও অসংগতি নেই বলেই প্রশাসনিক মহলের দাবি।

Related Articles