কলকাতা

Mamata Banerjee: আগামী উন্নয়নের দিশা দেখাতে ‘উন্নয়নের পাঁচালী’ মুখ্যমন্ত্রীর

পাশাপাশি নির্দিষ্ট সময় মতো কাজ শেষ করার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তার গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হবে।

জয় চক্রবর্তী: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে ১৫ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চলা এই সরকার উন্নয়নের ক্ষেত্রে কি কি কাজ করেছে, মঙ্গলবার তার তালিকা পেশ হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় মতো কাজ শেষ করার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তার গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে থাকবেন সমস্ত মন্ত্রী, সচিব সহ অন্যান্য আধিকারিকরা। বাংলার আবাস যোজনা, জল স্বপ্ন প্রকল্প ছাড়াও ১০০ দিনের কাজ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। আগামী দিনে উন্নয়নের দিশা দেখাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles