কলকাতা

বিধি নিয়ে প্রশ্ন তুলে ফের চিঠি কমিশনকে মুখ্যমন্ত্রীর

মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন।

জয় চক্রবর্তী: ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ পদ্ধতি নিয়ে উষ্মা প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন নির্বাচন কমিশনকে। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন।

সাধারণত ভোট কেন্দ্র সরকারি জায়গায় হয়। তাহলে বেসরকারি জায়গার কথা কেন ভাবা হচ্ছে? প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার কে। যে সমস্ত বিধি দ্বারা নির্বাচন অনুষ্ঠিত হয় তা সবটাই বাস্তবায়িত করতে আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন।

Related Articles