কলকাতা
বাথরুমে পড়ে মাথায়-পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ
মঙ্গলবার সকালে জরুরি ভিত্তিতে তাঁর অপারেশন।
Truth Of Bengal: বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। মাথায় আর পায়ে গুরুতর আঘাত লেগেছে। এক্সে করার পর চিকিৎসক স্ক্যান করতে বলেছেন। ইতিমধ্যে স্ক্যানও করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, কুণাল ঘোষের পা ভেঙেছে। মঙ্গলবার সকালে জরুরি ভিত্তিতে তাঁর অপারেশন।





