খেলা

Kohli Rohit Criticism: রোহিত-কোহলি এখনও ফুরিয়ে যাননি, কাজেই ওদের আক্রমণ করা উচিত নয়: সীতাংশু

সংবাদমাধ্যমকের কাছে কোটাক বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজের ম্যাচে বিরাট ও রোহিত রান পাননি।

Truth of Bengal: দীর্ঘ বেশ কয়েক মাস পর ফের ক্রিকেটের ২২ গজে ব্যাট হাতে নেমেছেন ভারতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু দুজনেই পারথের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। এরপর আরও সমালোচনার ঝড় ওঠে ‘রো-কো’ কে নিয়ে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর যখন চারিদিকে এদেরকে নিয়ে সমালোচনা আরও জোরদার হচ্ছে, ঠিক সেই সময় ‘রো-কো’ জুটির পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ দ্রৌপদি মুর্মু।

সংবাদমাধ্যমকের কাছে কোটাক বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজের ম্যাচে বিরাট ও রোহিত রান পাননি। তা দেখে অনেকেই বলতে শুরু করেছেন এই দুজনেই এখন শেষ হয়ে গিয়েছে। কিন্তু যাঁরা এটা বলছেন, আমার মনে হয় তাঁরা ভুল ব্যাখ্যা করছেন। বিরাট ও রোহিত কেউই ফুরিয়ে যাননি। ওরা দুজনেই সিরিজ শুরুর আগে দারুণভাবে অনুশীলন করেছিলেন। কিন্তু কিছু করার নেই পারথে বিরাট ও রোহিত রান পাননি। এটা খেলারই অঙ্গ। তাই বলে এখনই ওদের সম্বন্ধে এমন ভাবা একেবারেই ভুল।’

এরপর সীতাংশু বিরাট ও রোহিতের ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘পারথের প্রথম ম্যাচে রো-কো যে রান পাননি তার অন্যতম কারণ হল ওখানকার আবহাওয়া। কেন না যেভাবে বৃষ্টি প্রতিনিয়ত বাধার সৃষ্টি করছিল, তাতে মনোসংযোগের ব্যাঘাত ঘটাটাই স্বাভাবিক। আমরা আগে ব্যাটিং করে সেই বাধার সম্মুখীন হয়েছি। এবং অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করত, তাহলে একই বাধার সম্মুখীন তারাও হত।’

এরপর বিরাট ও রোহিতের ব্যাটিংয়ের ওপর এই বিভাগের কোচ হিসেবে আপনি হস্তক্ষেপ করেন কি না জানতে চাইলে কোটাক বলেন, ‘ওরা দুজনেই খুব সিনিয়র ক্রিকেটার। অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁদের ঝুলিতে রয়েছে। অস্ট্রেলিয়াতে আসার আগে তাঁরা যথেষ্ট ভালভাবে অনুশীলন করেছেন। ওরা নিজেরাও জানেন কখন এবং কোন মুহূর্তে ফিরে আসতে হয়। এনসিতে যখন দলের খেলোয়াড়েরা ফিটনেশ টেস্ট দিচ্ছিলেন, তখন ওদের ভিডিও আমার কাছে ছিল। যা দেখে সহজেই বোঝা যায় ওরা কতটা তৈরি ছিল। আর দলের ব্যাটিং কোচ হিসেবে যখন দেখেছি বিরাট ও রোহিত ঠিক কাজই করছেন, তখন ওদের বিষয়ে হস্তক্ষেপ না করাটাই শ্রেয় বলে মনে করি।’

এর পাশাপাশি, হার্দিক পাণ্ডিয়াকে খুব মিস করছেন বলেও জানাতে ভুললেন না সীতাংশু। তিনি বলেন. ‘হার্দিক অভিজ্ঞ ক্রিকেটার। ওর না থাকাটা আমাদের কাছে অত্যন্ত ক্ষতি। নীতীশকে আমরা তৈরি করে নিচ্ছি ঠিক কথাই, কিন্তু হার্দিক থাকলে অনেক ভাল হত।’

Related Articles