দুর্ঘটনা শিকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, ভাঙল হেলিপ্যাডের একাংশ
দীর্ঘক্ষণ চেষ্টা করার পর কপ্টরটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
Truth Of Bengal: দুর্ঘটনা স্বীকার হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ে কেরালার প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে ল্যান্ডিংয়ের পর। যদিও পরিস্থিতি মোকাবিলা করতে তড়িঘড়ি কাজে নামা হয় পুলিশ ও দমকলের তরফ থেকে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর কপ্টরটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
আধিকারিকরা জানান, “অবতরণের পর একাংশ ধসে পড়ে হেলিপ্যাডের। অনেকটা ঢুকে যায় পিছনের অংশ অতিরিক্ত ভারের ফলে। আধিকারিকরা তড়িঘড়ি কাজে হাত লাগান পরিস্থিতি সামাল দিতে।” ভিডিওতে দেখা গিয়েছে যে হাত দিয়ে ঠেলে বিপদজনক স্থান থেকে কপ্টরটি সরিয়ে নিয়ে যাচ্ছেন উপস্থিত সকল দমকল ও পুলিশ কর্মীরা। তবে এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যে সকলেই ভয় পেয়ে গিয়েছিলেন, তা না বললেও চলে।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ দিনের কেরল সফরে এসেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি পা রাখেন তিরুবনন্তপুরামে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার ও আরও অনেকে। টিডিবি কর্মকর্তাদের বক্তব্য, যাবতীয় সব ব্যবস্থা শেষ হয়েছে রাষ্ট্রপতির শবরীমালা সফর উপলক্ষে। শবরীমালা মন্দির দর্শন করে তিনি ফিরে আসবেন তিরুবনন্তপুরামে।






