তাহলে আরও শুল্ক দিতে হবে, ফের ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের
রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প এবং এই প্রসঙ্গে যা বলার বলেন।
Truth Of Bengal: ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন যে তিনি রাশিয়া থেকে আর তেল কিনবেন না। কিন্তু ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই দাবি অস্বীকার করা হয়। তবে তা সত্ত্বেও নিজের দাবি থেকে অনড় রিপাবলিকান নেতা। এবারও তিনি একই কথা বলেন। কিন্তু এর সঙ্গে হুঁশিয়ারিও দেন যে ভারত যদি রুশ তেল কেনে অব্যাহত রাখে, তাহলে আরও শুল্ক চাপানো হবে।
রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প এবং এই প্রসঙ্গে যা বলার বলেন। তাঁর বক্তব্য, “আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনে কথা হয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন যে ভারত আর তেল কিনবে না রাশিয়া থেকে।” এরপরই তিনি দিয়ে বসেন হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “কিন্তু এটা যদি তারা করতে থাকে, তাহলে তাদের দিতে হবে আরও শুল্ক।” পাশাপাশি, তাঁর থেকে জানার চেষ্টা করা হয় নয়াদিল্লির প্রতিক্রিয়া প্রসঙ্গে। সেই ব্যাপারে তিনি জানান, “তারা যদি বলতে চায় যে তারা ব্যবসা চালিয়ে যাবে রাশিয়ার সঙ্গে, তাহলে শুধু শুল্কই চুকিয়ে যাবে তারা। কিন্তু তা করতে চায় না তারা।
এমনিতেই ভারতের উপর বাড়তি শুল্ক চাপানো নিয়ে হইচই পড়েছিল ইন্টারন্যাশনাল পলিটিক্সে, তার উপর মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য আরও পরিস্থিতি স্পর্শকাতর করে তোলে। ওয়াকিবহাল মহলের মতে এমনটা যদি করেন ট্রাম্প, তাহলে আগামীদিনে দুই দেশের সম্পর্ক একেবারে খারাপ হবে। এখানেই শেষ নয়, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এমনটা চলতে থাকলে একাধিক বেশ আমেরিকার বিরুদ্ধে হয়ে যাবে, যা ভবিষ্যতে চাপ বাড়াবে তাদের। সেক্ষেত্রে আগামীদিনে কি হয়, সেদিকেই গোটা বিশ্বের নজর থাকবে।





