যাত্রী সুবিধায় নয়া উদ্যোগ রেলের, ‘সাঙ্গনেরি’ মেকওভারে সাজানো থাকবে আপনার কম্বল
Truth Of Bengal: যারা ভারতীয় রেল, বিশেষ করে এসি কোচে ভ্রমণ করেন, তাঁরা জানেন যে পাবলিক ট্রান্সপোর্টারের দেওয়া কম্বল খুব একটা আরামদায়ক নয়। তাছাড়া, কম্বলটির সঙ্গে কোনও কভার দেওয়া হয় না; যাত্রীদের দু’টি সাদা চাদর দেওয়া হয়- একটি বিছানার ওপর বিছানোর জন্য এবং অন্যটি কম্বলের নীচে/ওপরে ব্যবহার করতে হয়। দীর্ঘ যাত্রায় আরাম ও স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য যাত্রীরা বহুদিন ধরেই রেল কর্তৃপক্ষকে কভারসহ আরামদায়ক কম্বল সরবরাহের অনুরোধ জানাচ্ছিলেন।
এসি কোচে ট্রেন ভ্রমণ করলে আপনি নিশ্চয়ই জানেন সে অভিজ্ঞতা কেমন। সাদামাটা সাদা চাদর দু’টি আর কোন কভারবিহীন কম্বল, যা কোনও দিনই খুব পরিষ্কার বা আরামদায়ক লাগে না। এবার সেই অভিযোগেরই সমাধান করা হল। যাত্রীদের দাবি শুনে ভারতীয় রেলওয়ে ব্যবস্থা নিয়েছে। ধোয়া যায় এমন সাঙ্গানেরি ছাপা কম্বল-কভার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, যাতে ট্রেন-ভ্রমণে মিলবে পরিচ্ছন্ন, আরামদায়ক ও ঘরোয়া অনুভূতি।
यात्रियों की सुविधा के लिए नई पहल…
🚉 जयपुर-असारवा ट्रेन में कंबल के कवर की शुरुआत।
🚉 राजस्थान के 65 रेलवे स्टेशनों पर विभिन्न यात्री सुविधाओं का लोकार्पण।📍खातीपुरा, राजस्थान pic.twitter.com/w3z3TCNSVZ
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 16, 2025
খুব শীঘ্রই যাত্রীদের আর কম্বল নিয়ে দুশ্চিন্তা করতে হবে না- কারণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঙ্গানেরি নকশার কম্বল-কভার পরীক্ষামূলকভাবে চালুর উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার জয়পুর–আহমেদাবাদ (আসারভা) এক্সপ্রেসে এসি কোচের যাত্রীদের এই নতুন কভার দেওয়া হয়েছে, যা যাত্রী আরাম এবং স্বাস্থ্যবিধি রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, জয়পুরে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই প্রকল্প সফল হলে গোটা দেশে এটি চালু করা হবে। যাত্রীদের শেয়ার করা কম্বলের পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। যাত্রীদের উদ্বেগের কথা মাথায় রেখে ধোয়া যায় এমন ছাপা কভার চালু করা হয়েছে, যাতে আরাম ও স্বাস্থ্যবিধি বজায় থাকে। প্রতিটি যাত্রী নিজস্ব কভার পাবেন এবং নিশ্চিন্তে তা ব্যবহার করতে পারবেন।
यात्रियों की सुविधा के लिए नई पहल…
🚉 जयपुर-असारवा ट्रेन में कंबल के कवर की शुरुआत।
🚉 राजस्थान के 65 रेलवे स्टेशनों पर विभिन्न यात्री सुविधाओं का लोकार्पण।📍खातीपुरा, राजस्थान pic.twitter.com/w3z3TCNSVZ
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 16, 2025
মন্ত্রী আরও জানান, কভার তৈরিতে যে কাপড় ব্যবহার করা হয়েছে তা দীর্ঘস্থায়ী, সহজে ধোয়া যায় এবং ছাপের গুণমান স্থায়ী- এমনভাবে নির্বাচন করা হয়েছে। পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে দেশীয় ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকেও জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।
মন্ত্রী বলেন, যেমন বাড়িতে আমরা কভারসহ কম্বল ব্যবহার করি, তেমনি এখন ট্রেনেও তা দেওয়া হবে। প্রকল্পটি সফল হলে দেশের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী নকশাও রেলের মাধ্যমে দেখানো হবে।






