রাজ্যের খবর

ডুবে যাওয়া জাহাজের নাবিকেরা ফিরলেন দেশে, পাশে দাঁড়াল রাজ্য় সরকার

সৌরভ নস্কর: গঙ্গাসাগর: যাত্রা শুরু হয়েছিল ৮ মাস আগে। অবশেষে নিজ দেশে ফিরলেন ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের নাবিকেরা। প্রায় ৮ মাস আগে মুড়িগঙ্গা নদীতে তলদেশ ফুটো হয়ে ডুবে যায় ওই ভিনদেশি পণ্যবাহী জাহাজটি। সাগর থানার পুলিশ তৎক্ষণাৎ জাহাজে থাকা নাবিকদের উদ্ধার করে এবং প্রশাসন তাঁদের থাকা-খাওয়ার সমস্ত দায়িত্ব নেয়। (Bangladeshi Sailors)

আরও পড়ুনঃ ধনতেরসে সুখবর! কমেছে সোনা ও রুপোর দাম

​নাবিকদের দ্রুত দেশে ফেরানোর জন্য রাজ্য সরকারের তরফে বারবার উদ্যোগ নেওয়া হলেও, দীর্ঘকাল ধরে বাংলাদেশের পক্ষ থেকে কোন সদুত্তর না মেলায় তাঁদের বাড়ি ফেরা সম্ভব হচ্ছিল না। অবশেষে বাংলাদেশের তরফে বার্তা পাওয়ার পর, গতকাল রাতে গঙ্গাসাগর থেকে নাবিকদের দেশের উদ্দেশ্যে রওনা করানো হয়। (Bangladeshi Sailors)

চিত্র: নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
​সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা স্বয়ং এই উদ্যোগে অংশ নেন। তিনি এই নাবিকদের জন্য নতুন বস্ত্রের ব্যবস্থা করেন এবং সেই বস্ত্র পরিয়ে তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগে আপ্লুত বাংলাদেশি নাবিকেরা স্বদেশে ফেরার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানান। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রশাসনের সক্রিয় ভূমিকায় খুশি নাবিক ও তাঁদের পরিবার। (Bangladeshi Sailors)

Related Articles